নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষমারী ব্রিজের কাছে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সাবেক সংসদ সদস্য শিমুলের ছবি সংবলিত একটি ব্যানারের পাশে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসব বিস্ফোরক উদ্ধার করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আযম সংবাদমাধ্যমকে জানান, মহিষমারী ব্রিজের সড়কের পাশে একটি ব্যানার টাঙানো অবস্থায় দেখতে পাওয়া যায়। ব্যানারটির পাশ থেকে ৫টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত এ বিষয়ে তদন্ত চলছে।
এমএআর/
