জামিন পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান

by Fatih Work

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে জামিন দিয়েছে আদালত।

রবিবার (৪ জানুয়ারি) কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। এর আগে পুলিশের সরকারি কাজে বাধা এবং হুমকির দায়ে তিনি গ্রেপ্তার হন।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা যায়, মাহদীর পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট এমএ মজিদ, অ্যাডভোকেট আব্দুল মালেক। রবিবার সকালে এজলাসে আসেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান। আদালত জামিন আবেদন শুনানি শেষে দুজন জামিনদার ও ২০০ টাকার বন্ডে মাহদী হাসানকে জামিন দেন।

এর আগে গত ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানার পুলিশ নাজমুল হাসান নয়ন নামে এক ছাত্রকে আটক করে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। তাকে ছাড়িয়ে আনতে থানায় যান মাহদী হাসান।

এ সময় মাহদীর কিছু বক্তব্যে পুলিশ ক্ষুব্ধ হয়। ৩ জানুয়ারি তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাত্র নেতাকে আটকের পরে হবিগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়।

উল্লেখ্য, মাহদীকে পুলিশের সরকারি কাজে বাধা এবং হুমকির অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিলো।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222