গাজীপুর মেট্রো সদরের ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগের ৭ কর্মী গ্রেপ্তার

by Fatih Work

গাজীপুর মেট্রো সদর থানাধীন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল থেকে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে।

সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রবিন সরদারের নেতৃত্বে মিছিলের প্রস্তুতি এবং ফেসবুকে লাইভ সম্প্রচারের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।” তিনি আরো জানান, “তার নেতৃত্বে এসআই কায়সার, এসআই কাজলসহ ফোর্সের সকলকে নিয়ে সদর মেট্রো থানাধীন শিববাড়ি এলাকার একটি গলিতে অভিযান পরিচালনা করে। পরে মিছিলকারীদেরকে আটক করে থানায় নিয়ে আসেন তারা। তবে রবিন সরদার কে পুলিশ গ্রেফতার করতে পারেনি।”

বিজ্ঞাপন
banner

ওসি মো. আমিনুল ইসলাম আরো জানিয়েছেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।” তিনি নিশ্চিত করেছেন, মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং কোনো ধরনের নিষিদ্ধ কার্যক্রম বরদাশত করা হবে না।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222