90
ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন।
আজ সোমবার (৫ জানুয়ারি) বিকালে ইসিতে যান তিনি। গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার থেকে আপিল কার্যক্রম শুরু হয়েছে। এর জন্য রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
এআইএল/
