ট্রাম্পের হুমকির জবাবে পালটা হুমকি কলম্বিয়ার পেত্রোর

by Fatih Work

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে তিনি নিজের শপথ ভঙ্গ করে আবারও অস্ত্র হাতে তুলে নিতে দ্বিধা করবেন না।

বিজ্ঞাপন
banner

গতকাল সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন।

সাবেক বামপন্থি সশস্ত্র যোদ্ধা পেত্রো বলেন, আমি শপথ করেছিলাম যে, আর কখনো অস্ত্র স্পর্শ করব না। কিন্তু যদি আমার মাতৃভূমি আক্রান্ত হয়, তবে আমি আবারও অস্ত্র তুলে নেব।

তিনি আমেরিকাকে সতর্ক করে বলেন যে, কলম্বিয়ার ওপর এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে, তার যথাযথ জবাব দেওয়া হবে। তার দেশের জনগণ ও সেনাবাহিনী এই ধরনের যে কোনো আগ্রাসন রুখে দিতে প্রস্তুত।

উল্লেখ্য, গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্প পেত্রোকে একজন ‘দুর্বল ও অসুস্থ মানুষ’ হিসেবে অভিহিত করে অভিযোগ করেন যে, তিনি যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহায়তা করছেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222