নারায়ণগঞ্জে দুই ছিনতাইকারীকে অস্ত্রসহ আটক করে পুলিশে দিলেন বাসচালক

by Fatih Work

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের সময় ধারালো ছুরিসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিলেন বাসের চালক। আটক ছিনতাইকারীরা হলেন আল-আমিন ও বিজয়। আটক বিজয় সোনারগাঁ থানার মাঝের চর এলাকার শাহজাহানের ছেলে এবং আল-আমিন বরিশালের আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন
banner

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, নিউ তিশা পরিবহনের একটি বাস ভোরে সাইনবোর্ড মোড়ে এসে থামে। এ সময় তিন ছিনতাইকারী বাসে উঠে ছিনতাইয়ের চেষ্টা করে। বাসচালক কৌশলে ধারালো ছুরিসহ দুই ছিনতাইকারীকে আটক করে বাসসহ শিবু মার্কেট এলাকায় চলে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়। তবে এই ঘটনায় জড়িত তৃতীয় ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222