বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নরসিংদী সদর হাসপাতাল মা ও শিশু অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে নরসিংদী জেলা শাখা ড্যাবের সাধারন সম্পাদক ডা. নূরুল্লাহ মাসুদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম। এসময় আরো বক্তব্য রাখেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আব্দুর রাজ্জাক, এন্সেথেও লজিষ্ট কনসাটেন্ট ডা. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক ডা. আব্দুলাহ আল মাসুদ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক অসীম কুমার সাহা, সিনিয়র অধ্যাপক ডা. শহীদুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট শিশু ডা. মেজবাহ উদ্দিন, নরসিংদী সদর হাসপাতালের আর এম ও ডা. ফরিদা গুলশান আরা কবীর, সহকারী অধ্যাপক সমুন চন্দ্র বণীক, উপজেলা সদর স্বাস্থ্য কর্মকর্তা আবু কাউসার সমুন, মেডিক্যাল অফিসার ডা. রুজি সরকার, মেডিক্যাল অফিসার ইমরান সরকার, ডা. ফজলুল কাদের, ডা. গোলাম সোহরাব, ডা. খালেকুজ্জামান খান, ডা. অর্জন দেব প্রমুখ।
এমএআর/
