মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.) প্রতিষ্ঠিত দাওয়াতি ও মানবিক সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ–এর কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আগামী শনিবার বিকেল ৩টায় কুষ্টিয়া মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ ইসলামিক দাওয়াহ কনফারেন্স।
“মদিনা সনদ : কল্যাণ ও মানবিক সমাজ গঠনের আদর্শ মডেল” শীর্ষক এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নাকীব মুহাম্মদ নাসরুল্লাহ। গেস্ট অব অনার হিসেবে থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রহমান আনওয়ারী।
কনফারেন্সের কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী। সভাপতিত্ব করবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মো. সিরাজুল হক।
আয়োজক সূত্র জানায়, মদিনা সনদের আলোকে মানবিকতা, সহাবস্থান, ন্যায়বিচার ও সামাজিক সম্প্রীতির যে আদর্শ মডেল ইসলাম উপস্থাপন করেছে—তা সমসাময়িক সমাজ বাস্তবতায় নতুন করে উপস্থাপন করাই এই কনফারেন্সের মূল লক্ষ্য। বক্তারা বর্তমান সমাজে দাওয়াহর গুরুত্ব, নৈতিক অবক্ষয় রোধ এবং কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামের দিকনির্দেশনা নিয়ে আলোচনা করবেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন কুষ্টিয়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ও মুফতি আমির হামজা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল হামিদ, মাওলানা আবু দাউদ, মাওলানা ইব্রাহিম হুসাইন কাসেমী, মাওলানা শামসুল হক, মাওলানা রফিকুল ইসলাম নদভী, মাওলানা আব্দুল লতিফ খান, মাওলানা তারিকুর রহমান, মো. হাবিবুল ইসলাম, মাওলানা আসাদুজ্জামানসহ দেশবরেণ্য আলেম, দাঈ ও চিন্তাবিদগণ।
আয়োজকরা কুষ্টিয়াবাসীসহ সর্বস্তরের মানুষকে এই দাওয়াহ কনফারেন্সে উপস্থিত থেকে ইসলামের মানবিক ও কল্যাণমুখী বার্তা শোনার আহ্বান জানিয়েছেন।
এনআর/
