87
পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
জামায়াত আমিরের সফরসঙ্গী তার পিএস নজরুল ইসলাম জানান, এর আগে লন্ডন সফরের সময় জামায়াত আমিরের ওমরা পালনের কথা ছিল। তবে শরীফ ওসমান হাদির মৃত্যুর কারণে তার জানাজায় অংশ নিতে ওই সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে এসেছিলেন। আগের সেই পরিকল্পনা অনুযায়ী তিনি ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন।
এআইএল/
