গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শিমুল ঢাকায় গ্রেপ্তার 

by amirulislamluqman20@gmail.com

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেওয়া প্রার্থী আশরাফুল আলম শিমুলকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালী মন্দিরের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন
banner

থানা সূত্রে জানা গেছে, রমনা কালী মন্দিরের সামনে থেকে আশরাফুল আলমকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শিমুলের আটক হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আশরাফুল আলম একাধিক মামলার আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

আশরাফুল আলম শিমুল ২০০৯ সালে উপজেলা ভাইস-চেয়ারম্যান ও ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222