খাগড়াছড়িতে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ২ গ্যাস ডিলারকে জরিমানা

by Fatih Work

খাগড়াছড়ির মানিকছড়িতে আবাসিক এলাকায় অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অভিযোগে দুই গ্যাস ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একসত্যাপাড়া ও বড়ডলু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
banner

অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ডিলাররা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই আবাসিক এলাকায় এলপি গ্যাস সিলিন্ডার মজুদ করে রেখেছেন, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ সময় একসত্যাপাড়া এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে মিনহা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মামুনকে ১০ হাজার টাকা এবং বড়ডলু এলাকায় একই অপরাধে মেসার্স হাফিজা ট্রেডার্সের স্বত্বাধিকারী হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222