কু‌ড়িগ্রা‌মে শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্বেচ্ছাসেবকদল নেতার জা‌লিয়া‌তি, দল থেকে বহিষ্কার

by Fatih Work

কু‌ড়িগ্রা‌মে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়‌টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন
banner

এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তি সম্পন্ন ডিভাইসসহ ১১ জনকে আটক করে পুলিশ।

উপজেলার শহরের একটি পরীক্ষা কেন্দ্রের পাশের বাসা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন মিনারুল ইসলাম।তিনি নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222