আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
শনিবার (১০ জানুয়ারি) সকালে শুনানিতে তার মনোনয়ন বৈধ করা হয়।
গত সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তাসনিম জারা আপিল করেছিলেন।
তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশনে আমাদের আপিল মঞ্জুর হয়েছে, ঢাকা-৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
লড়াইয়ে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে পছন্দের ফুটবল মার্কার জন্য আবেদন করবেন বলে জানান তাসনিম জারা।
এআইএল/
