হামিদুর রহমান আযাদের প্রার্থিতা বৈধ ঘোষণা

by Fatih Work

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।

বিজ্ঞাপন
banner

হামিদুর রহমান আযাদ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের প্রার্থী।

এর আগে গত ২ জানুয়ারি জামায়াত মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন তিনি। সেই আপিলে আজ প্রার্থিতা ফিরে পেলেন তিনি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222