দিনাজপুর-২ আসনে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা জুবায়ের সাঈদের গণসংযোগ

by amirulislamluqman20@gmail.com

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের সাঈদ আজ সারাদিন (রবিবার, ১১ জানুয়ারি) বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের তেরেঙ্গী বাজারে জনসাধারণ ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তিনি এলাকার উন্নয়ন ও মাদক-সন্ত্রাসমুক্ত আদর্শ সমাজ হিসেবে বিরল-বোচাগঞ্জকে গড়ে তোলার কথা তুলে ধরেন। এ লক্ষ্যে তিনি এলাকার আপামর সাধারণ জনগণের কাছে আগামী নির্বাচনে সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, রিকশা মার্কা আলেম-উলামার মার্কা। এই মার্কার প্রার্থী দেশ ও জনগণের সেবায় কাজ করে আসছে, সামনে করবে ইনশাআল্লাহ। এলাকার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ ও চিকিৎসা সেবার নানাবিধ সমস্যা সমাধানে নিরলসভাবে নিজেকে নিয়োজিত করবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222