গ্রিনল্যান্ড আক্রমণের পরিকল্পনা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গ্রিনল্যান্ডের আক্রমণের পরিকল্পনা করার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কমান্ডারদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় পরিচালিত এক সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার ঘটনায় ওয়াশিংটনের সাফল্যের পর ট্রাম্পের ঘনিষ্ঠ নীতিগত কট্টরপন্থীরা চাইছেন, রাশিয়া বা চীন কোনো পদক্ষেপ নেওয়ার আগেই দ্রুত গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া হোক।
এদিকে ট্রাম্পের মন্তব্যের পর শুক্রবার গ্রিনল্যান্ডের সব প্রধান রাজনৈতিক দলের নেতারা এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, আমরা আমেরিকান হতে চাই না, আমরা ডেনিশও হতে চাই না। আমরা গ্রিনল্যান্ডার হিসেবেই থাকতে চাই।
সূত্র: ডেইলি মেইল।
এআইএল/
