জ্বালানি তেল নিয়ে বড় সুখবর দিলেন প্রতিমন্ত্রী

by hsnalmahmud@gmail.com

এপ্রিল ও মে মাসের জন্য দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল ও মে মাসের চাহিদা অনুযায়ী দেশে বর্তমানে পূর্ণ জ্বালানি মজুদ রয়েছে। পাশাপাশি জুন মাসের চাহিদা বিবেচনায় নিয়ে অতিরিক্ত মজুদ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুদ অবস্থায় রয়েছে দেশ। সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির কাজও চালিয়ে যাচ্ছে।

অমিত ইসলাম বলেন, ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি পরিশোধিত জ্বালানি সরবরাহও বাড়ানো হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222