আমি খুবই ক্লান্ত, অবসর নিতে চাই: মির্জা ফখরুল

by hsnalmahmud@gmail.com

‘আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর অবসর নিতে চাই’—এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি দেশের বেসরকারি একটি স্যাটেলাইট টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

২০১১ সালের মার্চে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ২০১৬ সালের কাউন্সিলের পর তিনি পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন।

বিজ্ঞাপন
banner

সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, ‘আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে। অসুস্থ হয়ে যাচ্ছি।’

মির্জা ফখরুল জানান, দিনক্ষণ নির্ধারিত না হলেও চলতি বছরেই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে তৃণমূল পর্যায়ের সম্মেলন সম্পন্ন করা হবে।

রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা আছে কি না? এমন প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন, ‘এ ধরনের প্রত্যাশা আমার কখনই ছিল না। আমি এ পর্যন্ত যেখানে এসেছি, সেটা আমার ভাগ্য নিয়ে এসেছে। আমার কাজটাই ছিল, কিন্তু আমার আকাঙ্ক্ষা আমাকে এখানে নিয়ে এসেছে বলে মনে করি না।’

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222