ধর্মীয় কারণে নয়, পারিবারিক কলহের ফলে মনি চক্রবর্তী হত্যাকাণ্ড

by Fatih Work

নরসিংদীতে ব্যবসায়ী মনি চক্রবর্তীর হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করা হলেও প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ ও ব্যবসায়িক পূর্বশত্রুতার জেরেই ঘটেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ফয়েজ আহম্মদ বলেন, পুলিশ ও নিহতের পরিবারের তথ্য অনুযায়ী, মনি চক্রবর্তীর হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রদায়িক কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

তিনি বলেন, নিহত ব্যক্তির ধর্মীয় পরিচয় সনাতন হওয়ায় ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় মিথ্যা প্রচারণা ছড়ানো হয়েছে, যেখানে এটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপন করা হয়। তবে প্রাথমিক অনুসন্ধানে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222