আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন: মির্জা ফখরুল

by amirulislamluqman20@gmail.com

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত। সরকার অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’

বিজ্ঞাপন
banner

আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতি উন্নতি হবে৷ এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বুঝা যাবে।

ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি, এর মাধ্যমে পুরো দেশকেই অপমান করা হয়েছে।

মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তিস্তা, পদ্মাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তির বিষয়গুলো সমাধান করা হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222