পরিস্থিতি এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: আব্বাস আরাঘচি

by Fatih Work

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, দেশজুড়ে চলমান বিক্ষোভকে সহিংস ও রক্তাক্ত করে তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে চাইছেন।

আজ সোমবার (১২ জানুয়ারি) তেহরানে বৈদেশিক কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি এসব বলেন।

বিজ্ঞাপন
banner

আরাঘচির অভিযোগ করে বলেন, ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকি বিক্ষোভকারীদের মাঝে থাকা সন্ত্রাসীদের আরও উসকে দিয়েছে। তারা সহিংসতা বাড়িয়ে ইরানের ভেতরে বিদেশি হস্তক্ষেপ ডেকে আনতে চেয়েছে। তিনি বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, সংলাপের জন্যও প্রস্তুত।

আরাঘচি আরো দাবি করেন, সরকার বিক্ষোভকারীদের মধ্যে অস্ত্র বিতরণের ভিডিওপ্রমাণ পেয়েছে। শিগগিরই আটক ব্যক্তিদের স্বীকারোক্তি প্রকাশ করা হবে।

তিনি বলেন, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে দায়ীদের খুঁজে বের করার জন্য।

তিনি আরও জানান, ৪ দিন ধরে চলা দেশজুড়ে ইন্টারনেট বন্ধ শিগগিরই তুলে নেওয়া হবে এবং দূতাবাস ও সরকারি দপ্তরেও সংযোগ পুনঃস্থাপন করা হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222