গরু ভাগাভাগি ও হজের টাকা পরিশোধের দ্বন্দ্বে ছেলের হাতে খুন হলেন বাবা

by Abid

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গরু ভাগাভাগি ও হজের টাকা পরিশোধকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনায় নিজের ছেলের হাতে প্রাণ হারিয়েছেন বাবা।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সুরুজ মিয়া (৬৫), তিনি ওই গ্রামের মৃত জাহেদ আলীর সন্তান। হত্যাকাণ্ডে অভিযুক্ত তার বড় ছেলে ফয়েজ মিয়া (৩২)।

বিজ্ঞাপন
banner

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সুরুজ মিয়া জীবদ্দশায় তার তিন ছেলের মধ্যে জমিজমা ও অন্যান্য সম্পত্তি ভাগ করে দেন। তবে শর্ত ছিল—বাবার হজ পালনের জন্য নির্ধারিত টাকা পরিশোধের পর ছয়টি গরু তিন ভাইয়ের মধ্যে ভাগ করা হবে। সোমবার বিকেলে বড় ছেলে ফয়েজ মিয়া হজের টাকা না দিয়েই গরু বিক্রির চেষ্টা করলে এ নিয়ে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

বিরোধের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফয়েজ মিয়া কাঠের চেলি দিয়ে সুরুজ মিয়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে পালিয়ে যায়। পরিবারের লোকজন আহত সুরুজ মিয়াকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান জানান, গরু ভাগাভাগি সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ফয়েজ মিয়া পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222