আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানি গত শনিবার (১০ জানুয়ারি) শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। এই শুনানির চতুর্থ দিনে এসে যশোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী টি. এস. আইয়ুবের আপিল ঋণখেলাপির অভিযোগে নামঞ্জুর করে ইসি। তবে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা আইয়ুবের ছেলে ফারহাদ সাজিদের মনোনয়নপত্র মঞ্জুর করে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি থেকে এ তথ্য জানা যায়।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানিতে দেখা যায়, ঋণখেলাপির দায়ে যশোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী টি. এস. আইয়ুবের মনোনয়নপত্রের আপিলটি নামঞ্জুর করে ইসি।
এআইএল/
