সুন্দরবনে ফাঁদসহ ৩ হরিণ শিকারি আটক

by Abid

সুন্দরবনের কচিখালী এলাকায় অভিযান চালিয়ে তিনজন হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ট্রলার, প্রায় ৬০০ ফুট মালা ফাঁদ, একটি ককশিট ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আটক ব্যক্তিদের আদালতে হাজির করা হলে জেলা জজ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন
banner

আটকরা হলেন— অলিউল ইসলাম গাজী (৪৩), ইমরান গাজী (১৮) ও কামাল গাজী (৪১)। তারা সবাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোরালিয়া গ্রামের বাসিন্দা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মোহাম্মদ মিজানুর রহমান জানান, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নদীপথে নিয়মিত টহলের সময় সুকপাড়া এলাকায় একটি সন্দেহজনক ট্রলারে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে আটক করা সম্ভব হয়।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই হরিণ শিকারের সঙ্গে জড়িত। তাদের মধ্যে কয়েকজন এর আগেও হরিণ শিকারের মামলায় দণ্ড ভোগ করেছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে তারা নতুন করে শিকারের প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় বন আইনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222