কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, জামায়াত নেতা আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা

by amirulislamluqman20@gmail.com

জামায়াত নেতা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে জামায়াত নেতা ও কুষ্টিয়া-৩ আসনের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন
banner

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে বিএনপি নেতা পপপু তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই ঘোষণা দেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’

সাজেদুর রহমান পপপু বলেন, ‘একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত ও কুরুচিপূর্ণ মন্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না। তার এই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে ঢুকতে দেওয়া হবে না।’

মুফতি আমির হামজার মন্তব্য দুই জেলায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222