প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন আজ, নজরে দ্বৈত নাগরিকত্ব

by Fatih Work

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির আজ শেষ দিন। একই দিনে দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না—সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৮ জানুয়ারি) অবশিষ্ট সব আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হবে।

বিজ্ঞাপন
banner

এর আগে শনিবার আপিল শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আবেদন নিষ্পত্তির জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে কমিশন ৪৫টি আপিল গ্রহণ করে। গ্রহণকৃত আপিলের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে ২টি আবেদন ছিল। অপরদিকে, ৩৭টি আপিল খারিজ করা হয়—যার মধ্যে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন রয়েছে।

শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। এছাড়া ২ জন আপিলকারী নির্ধারিত সময়ে উপস্থিত না থাকায় তাঁদের আবেদন শোনা যায়নি। আরও ১৯টি আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য মুলতবি রাখা হয়েছে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

টিএইচএ/৩৬ নিউজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222