ঝালকাঠিতে শহীদ ওসমান হাদি স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি

by Fatih Work

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতি ও আদর্শকে সমুন্নত রাখতে ঝালকাঠিতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘শহীদ ওসমান হাদি’ স্মরণ অনুষ্ঠান। দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে ছিল জীবনীভিত্তিক প্রদর্শনী, ইনসাফ মার্চ, স্মারক প্রবন্ধ পাঠ এবং আলোচনা সভা।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়। ‘ঝালকাঠি ইনসাফ মঞ্চ’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ছাত্র-জনতা ও শহীদের স্বজনরা অংশ নেন।

বিজ্ঞাপন
banner

কর্মসূচির শুরুতে বিকেলে শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ ওসমান হাদির জীবন ও সংগ্রামের ওপর ভিত্তি করে একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। জুলাই বিপ্লবের আরেক শহীদ কামালের সন্তান ও পরিবারের সদস্যরা এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর বিকেল ৪টার দিকে একাডেমি প্রাঙ্গণ থেকে ‘মার্চ ফর জাস্টিস’ শিরোনামে একটি ভ্যান র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নিয়ে হাদি হত্যার দ্রুত বিচার এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সন্ধ্যার পর একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় মূল স্মরণসভা ও ‘হাদি সন্ধ্যা’। অনুষ্ঠানে বক্তারা শহীদ ওসমান হাদির আত্মত্যাগের স্মৃতিচারণ করে বলেন, যে ইনসাফ ও সাম্যের জন্য তিনি জীবন দিয়েছেন, তা বাস্তবায়নে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নিতে হবে। বক্তারা অনতিবিলম্বে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা নতুন প্রজন্মের মধ্যে জুলাই বিপ্লবের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শহীদদের স্মরণে বিশেষ প্রবন্ধ উপস্থাপন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

টিএইচএ/৩৬ নিউজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222