টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত আসছে বুধবার

by Fatih Work

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। ভারত সফর নিয়ে বিসিবির নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)

আগামী বুধবার (২১ জানুয়ারি) তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। গত শনিবার বিসিবি কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে আইসিসি প্রতিনিধিরা এই সময়সীমা নির্ধারণ করে দেন। ফলে ওই দিনই নিশ্চিত হওয়া যাবে লাল-সবুজের প্রতিনিধিরা বিশ্বমঞ্চে মাঠে নামছে কি না।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ দলের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণী এই আলোচনায় অংশ নিতে আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জিএম অ্যান্ড্রু এফগ্রেভ সশরীরে ঢাকায় আসেন। এছাড়া আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস) গৌরব সাক্সেনা ভার্চুয়ালি এই সভায় যুক্ত ছিলেন। বৈঠকে বিসিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কা থাকায় তারা ভারতে গিয়ে খেলতে আগ্রহী নয়। লজিস্টিক জটিলতা এড়াতে বিসিবি তাদের গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিলেও আইসিসি তাতে সায় দেয়নি। মূলত ‘বি’ ও ‘সি’ গ্রুপের মধ্যে আয়ারল্যান্ড ও বাংলাদেশের স্থান বদলের যে সম্ভাবনা ছিল, তা নাকচ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে যে, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং সেখানে কোনো ঝুঁকির অবকাশ নেই। এমতাবস্থায় আইসিসি এখন বিসিবির কাছ থেকে তাদের চূড়ান্ত অবস্থান জানতে চায়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারত সফরে অসম্মতি জানায়, তবে বিকল্প দেশ হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করতে পারে আইসিসি। র‍্যাংকিং বিবেচনায় স্কটিশরাই এই দৌড়ে এগিয়ে রয়েছে।

টিএইচএ/৩৬ নিউজ

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222