নাটোরের কলেজ শিক্ষককে হত্যার প্রতিবাদে জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

by Fatih Work

নাটোরের সিংড়ায় রেজাউল করিম (৫৩) নামের এক কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিক্ষক রেজাউল করিম কুমারপাড়া গ্রামের সাবেদ আলী ব্যাপারীর ছেলে ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ও ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর কর্মী বলে জানা গেছে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১১ টায় উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, ঘটনার পরপরই এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কলম কুমারপাড়া গ্রামের মুদি দোকানদার আব্দুল ওহাবের বাড়িতে আগুন দেয় বিক্ষুদ্ধ জনতা। আর সেই আগুনে মুদি দোকানি আব্দুল ওহাবের মা সাবিহা বেওয়ার (৭৫) মৃত্যু হয়। আগুনে টিনের তৈরি সাতটি ছাপরা ঘরও পুরে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নুর মোহাম্মদ আলীসহ প্রশাসনের কর্মকর্তারা।

এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজ প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন কলেজের শিক্ষক ও ছাত্ররা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার।

অপরদিকে একই দিনে বেলা ১২টার দিকে সিংড়া বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা করেন। উপজেলা ও পৌর বিএনপি এবং বিকাল ৩টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচির করেছে উপজেলার সর্বস্তরের শিক্ষক সমাজ।

এ বিষয়ে নিহতের ভাতিজা কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপন মোবাইল ফোনে জানান, “তার চাচা বাজার থেকে বাসায় ফিরে এশার নামাজ ও খাবার শেষে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হন। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী আব্দুল করিম ও আলাউদ্দিন মুন্সি এবং তাদের বাহিনী কুপিয়ে ও গলাকেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।” তিনি আরও জানান, “এলাকায় তার চাচার সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর পক্ষে শিক্ষক সমাজকে একত্রিত করার অপরাধে এই হত্যাকাণ্ড।”

তিনি দাবি করেন, এই নৃশংস ও পরিকল্পিত হত্যাকে ধামাচাপা দিতে নিজেরাই বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে তাদের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালানো হচ্ছে। দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি করেন তিনি।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222