পীরগাছায় পুলিশকে জুতাপেটা করে যুবলীগ নেতাকে পালাতে সহায়তা

by Fatih Work

পীরগাছায় আবু সাঈদসহ একাধিক হত্যা মামলার আসামি জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন লিটন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পালিয়ে গেছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হান্নানের ছেলে ও স্থানীয় দেউতি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

স্থানীয়রা জানায়, লিটনকে গ্রেফতারের পর তার পরিবারের সদস্যসহ কয়েকজন নারী বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন পুলিশের সঙ্গে। একপর্যায়ে এক পুলিশ সদস্যেকে পেছন থেকে জাপটে ধরেন এক নারী। অপর এক নারী হাতে কামড় দিলে হ্যান্ডকাফ পরিহিত ও বিবস্ত্র অবস্থায় লিটন পালিয়ে যান।

বিজ্ঞাপন
banner

লিটনের বাবা আব্দুল হান্নান বলেন, ‘আমার ছেলে ফুটবল খেলে বাড়িতে এসে বাথরুমে গোসল করার সময় পুলিশ এসে গ্রেফতার করে। এরপর মহিলারা পুলিশকে ঘিরে ধস্তাধস্তির একপর্যায়ে সে পালিয়ে যায়।

লিটনের চাচা ছফির উদ্দিন বলেন, “পুলিশকে জুতা আর ঝাড়ুপেটা করে লিটনকে হ্যান্ডকাফসহ ছাড়িয়ে নেওয়া হয়েছে।”

ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলাম আসামি পালানোর ঘটনাটি স্বীকার করলেও হ্যান্ডকাফ পরিহিত থাকার বিষয়টি গুজব বলে জানান।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222