কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, গ্রেপ্তার ৫

by Fatih Work

ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাসসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— মো. শাকিল (২৫), মো. আশরাফুল ইসলাম (৩৮), নাহিদ হোসেন (২৫), মো. আলমগীর ইসলাম (৩৮) ও মো. সজল আলী (২৫)। তারা সবাই কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি কার্যালয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দাস দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়।

পুলিশ আরো জানায়, আটকদের হেফাজত থেকে একটি মাইক্রোবাস, একটি প্লাস্টিকের পিস্তল, একটি শকার মেশিন, একটি হাতকড়া, একটি স্টিলের লাঠি এবং একটি সবুজ রঙের পিভিসি লাঠি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় ও ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। ভুয়া আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সংঘটিত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222