ফ্যামিলি কার্ডকে ভুয়া বলে বক্তব্য দিলেন ডা. আবদুল্লাহ তাহের

by Fatih Work

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “ফ্যামিলি কার্ড ভুয়া।” প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, “যারা কার্ড নিয়ে যাবে, তাদের আটকাবেন। এগুলো নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন।”

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা স্কুল মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ”একটি দল ক্ষমতায় আসার জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এ দেশের চার কোটি যুবক সেটা হতে দেবে না।”

বিজ্ঞাপন
banner

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, তেমনি দ্বিমত পোষণের স্বাধীনতাও থাকবে। আগামীতে আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখল করতে আসবেন বলে চিন্তা করছেন, বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হবেন।”

জনসভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “সাবধান হয়ে যান, অতীত থেকে শিক্ষাগ্রহণ করুন। যারা শয়তানি করবে, তাদের না মেরে ধরে পুলিশে দিন। ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তাদের আমরা ছেড়ে দেবো না।”

সমাবেশে আরো বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন এবং শিল্পপতি মহিউদ্দিন ভূঁইয়া নইম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222