ভারতে পারিবারিক সহিংসতা, বাবার মারধরে মেয়ের মৃত্যু

by naymurbd1999@gmail.com

ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার হরিয়ানা অঞ্চলের ফরিদাবাদে নিজের চার বছরের মেয়েকে পড়াতে বসেছিলেন এক যুবক। এক এক করে এক একটি বিষয় নিয়ে মেয়েকে পড়াচ্ছিলেন তিনি। এক পর্যায়ে মেয়েকে অংক করাতে শুরু করেন ওই যুবক। তাকে বলেছিলেন, ১ থেকে ৫০ পর্যন্ত লিখতে হবে। মেয়েটি লেখাও শুরু করেছিল। কিন্তু কয়েকটি সংখ্যা লেখার পরই সে আর এগোতে পারছিল না। পরের সংখ্যা মনে পড়ছিল না তার। পরে মেয়ে ৫০ পর্যন্ত লিখতে না পারায় তাকে পিটিয়ে খুনে করে বাবা। অভিযুক্তের নাম কৃষ্ণ জয়সওয়াল। এরই মধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ফরিদাবাদে স্ত্রী-কন্যাকে নিয়ে ভাড়াবাড়িতে থাকতেন কৃষ্ণ। তিনি ও তার স্ত্রী দু’জনেই ফরিদাবাদে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তারা দু’জনে পালা করে মেয়ের দেখাশোনা করতেন। কৃষ্ণের স্ত্রী দিনে অফিস করেন। ফলে ওই সময় মেয়েকে দেখাশোনা করতেন কৃষ্ণ। আর স্ত্রী বাড়ি ফিরলে রাতে কাজে যেতেন কৃষ্ণ।

বিজ্ঞাপন
banner

গত ২১ জানুয়ারি মেয়েকে পড়াতে বসেছিলেন কৃষ্ণ। মেয়ে ৫০ পর্যন্ত লিখতে না পারায় মেজাজ হারিয়ে ফেলেন তিনি। তারপর মেয়েকে মারধর করেন। তার জেরেই শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। সন্ধ্যায় কৃষ্ণের স্ত্রী বাড়িতে ফিরে মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং কৃষ্ণকে গ্রেফতার করে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222