ধনবাড়ীতে দাঁড়িপাল্লার জনসংযোগে হামলা, প্রতিবাদে বিক্ষোভ

by Fatih Work

টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ছাতারকান্দি এলাকায় দাঁড়িপাল্লার জনসংযোগে জামায়াতে ইসলামীর নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত আবদুর রহিম ছাতারকান্দি জামায়াতে ইসলামীর ১নং ওয়ার্ড কেন্দ্র কমিটির সভাপতি।

ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ মাজেদ বাদলের নেতৃত্বে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি খোকা ও পাপনসহ একটি গ্রুপ অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন
banner

হামলার প্রতিবাদে বুধবার (২৮ জানুয়ারি) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। ধনবাড়ী পৌর শহর প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “মঙ্গলবার রাত ৮টার দিকে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ছাতারকান্দি এলাকায় আব্দুর রহিম দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনী গণসংযোগকালে তাকে হত্যার উদ্দ্যেশে ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি এমএ মাজেদ বাদলের নেতৃত্বে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি খোকা ও পাপনসহ বড় একটি গ্রুপ অর্তকিত হামলা চালিয়ে মারপিট করে। বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।”

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশ প্রশাসনকে দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি দেলোয়ার হোসেন বাদী হয়ে বুধবার (২৮ জানুয়ারি) ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডা. মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা কর্ম-পরিষদ সদস্য সাবেক অধ্যক্ষ মো. মোন্তাজ আলী, জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা আমির আব্দুল কাদির, জামায়াতে ইসলামী ধনবাড়ীর আমির মিজানুর রহমান, সেক্রেটারী শাজাহান আলী, ধনবাড়ী পৌর আমির মওলানা তোফাজ্জাল হোসাইন, সেক্রেটারী মো. শরীফুল ইসলাম, ধনবাড়ী উপজেলা যুব বিভাগের সভাপতি মিনহাজ উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি রফিক আহমদসহ নেতারা।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222