ইলমের পাশাপাশি প্রযুক্তি: মাদরাসা শিক্ষার্থীদের জন্য অনলাইন বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স

by Nur Alam Khan

বর্তমান যুগে ইলমের পাশাপাশি কম্পিউটার স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাস্তবতাকে সামনে রেখে হাফেজ, আলেম, মাদরাসা শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক ও স্কুলপড়ুয়া ভাই-বোনদের জন্য চালু করা হয়েছে অনলাইন বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স।

এই কোর্সের মাধ্যমে মাদরাসা, অফিস ও দাওয়াহমূলক কাজ যেন নিজ হাতে করা যায় এবং অন্যের ওপর নির্ভরশীল হতে না হয়—এই লক্ষ্যেই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞাপন
banner

কোর্সে MS Word, MS Excel এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারযোগ্য বেসিক ডিজাইন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
MS Word অংশে ডকুমেন্ট তৈরি, বাংলা ও ইংরেজি টাইপিং, অফিস লেটার, আবেদনপত্র, প্রশ্নপত্র, PDF তৈরি ও প্রিন্ট শেখানো হবে।
MS Excel অংশে হিসাব-নিকাশ, ছাত্র ও অফিস ব্যবস্থাপনা, ফলাফল শিট, হাজিরা ও চার্ট তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে—বিশেষ করে নাযিমে তালিমাতের কাজকে গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া সোশ্যাল মিডিয়ার জন্য Canva ও PixelLab ব্যবহার করে পোস্ট, ব্যানার ও দাওয়াহমূলক ডিজাইন শেখানো হবে। Facebook পোস্ট, কোটেশন, পোস্টার ডিজাইনসহ মোবাইল ও কম্পিউটার—উভয় মাধ্যমেই কাজ করার সুযোগ থাকবে।

কোর্সটি অনলাইনে অনুষ্ঠিত হবে ১লা রমজান থেকে ২০ রমজান পর্যন্ত।
প্রতিদিন রাত ১০টা থেকে ১১টা (তারাবির নামাজের পর) ক্লাস অনুষ্ঠিত হবে। পাশাপাশি দিনের বেলায় সাপোর্ট সিস্টেম চালু থাকবে ইনশাআল্লাহ।

কোর্স শেষে শিক্ষার্থীরা নিজ নিজ মাদরাসা ও অফিসের কাজ পরিচালনা করতে পারবে এবং ভবিষ্যতে গ্রাফিক ডিজাইন শেখার জন্য প্রস্তুত হবে।

আগ্রহীরা ইনবক্স বা কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
মেন্টর হিসেবে থাকছেন প্রশিক্ষক ও উদ্যোক্তা শরিফ মাহমুদ ও ৩৬নিউজের নিউজ এডিটর নুর আলম সিদ্দিকী।
যোগাযোগ: ০১৭৫৯৭৯৪৬৬৮

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222