ইসরায়েল রেড ক্রসের কাছে অবশেষে ১৫ জন ফিলিস্তিনির লাশ হস্তান্তর করেছে। বিনিময়ে ইসরায়েল তাদের শেষ বন্দীকে গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে গাজায় দু বছর ধরে চলা সংঘাতের একটা অংশের সমাপ্তি ঘটলো।
হামাস মুখপাত্র জানিয়েছে, ‘সমস্ত প্রোটোকল প্রস্তুত রয়েছে। সব নথিও প্রস্তুত রয়েছে। বন্দি হস্তান্তর তদারকির জন্য কমিটি গঠন করা হয়েছে। এটি নিশ্চিত করবে যে গাজার সব খাতে প্রশাসনের সম্পূর্ণ দায়িত্ব কমিটির হাতে চলে যাচ্ছে।’
ইতোমধ্যে যদিও গাজায় থাকা সব বন্দি ফেরত এসেছে, তবে হাজার হাজার ফিলিস্তিনের অনেকেই কোনো অভিযোগ ছাড়া বিনাবিচারে ইসরায়েলের কারাগারে আটক রয়েছেন। গাজা এখনও মানবিক সংকটে ভুগছে।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, খাদ্য, আবাসন ও চিকিৎসা সরঞ্জামের অভাবে এই অঞ্চল চরম সংকটের মুখে রয়েছে। ত্রাণ কার্যক্রমের ওপর ইসরায়েল প্রদত্ত অবরোধ পরিস্থিতি আরও জটিল করে তুলছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় রাজনৈতিক পরিবর্তনের পরিকল্পনায় রয়েছে।
সূত্র: আল জাজিরা।
এআইএল/
