আল্লামা মামুনুল হকের সঙ্গে সংলাপে অংশ নিতে নিবন্ধনের আহ্বান

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

একটি আদর্শ সমাজ গঠনে তরুণ-তরুণীদের ভূমিকা অপরিসীম—এমন প্রত্যয়কে সামনে রেখে “তারুণ্যের চোখে আগামীর ঢাকা-১৩” শীর্ষক এক মতবিনিময় ও সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে তরুণ-তরুণীরা নারী নিরাপত্তা, নৈতিকতা, সুশাসন ও কর্মসংস্থানসহ সমাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে নিজেদের ভাবনা ও প্রস্তাব তুলে ধরবেন। এসব কথা মনোযোগসহকারে শুনবেন বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা মামুনুল হক। একই সঙ্গে তরুণদের মতামতের আলোকে সমস্যা চিহ্নিত করে সম্ভাব্য সমাধানের পথ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংলাপে অংশগ্রহণকারীরা এলাকার উন্নয়ন ও কল্যাণে নিজেদের প্রত্যাশা তিনটি ধাপে উপস্থাপন করবেন—
আমরা এলাকার জন্য কী চাই, কেন চাই এবং কিভাবে সমাধান চাই।

সংলাপে বিশেষভাবে তরুণ-তরুণীদের সঙ্গে আলোচনা হবে—

  • নারী নিরাপত্তা, সেবা ও কর্মসংস্থান
  • মূল্যবোধ ও নৈতিকতা
  • দুর্নীতি ও সুশাসন
  • সমাজ গঠনে তরুণদের দায়িত্ব ও ভূমিকা

আয়োজকদের মতে, তরুণদের গঠনমূলক ও দায়িত্বশীল মতামতই পারে একটি সুমৃদ্ধ, উন্নত ও নিরাপদ ঢাকা গড়ে তুলতে কার্যকর দিকনির্দেশনা দিতে।

অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের কমেন্টে দেওয়া লিংকের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানের তারিখ ও স্থান পরবর্তীতে জানানো হবে।

আয়োজকদের ভাষ্য, এই সংলাপ আগামীর ঢাকা গঠনে তরুণ সমাজের চিন্তা, প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। নিবন্ধন করতে লিংকে ক্লিক করুন 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222