ইসলামী ছাত্রশিবিরের জাবিপ্রবি শাখার সভাপতির প্রথম আত্মপ্রকাশ

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:

জামালপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদানের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন ইসলামী ছাত্রশিবিরের জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখার সভাপতি হাফেজ মো. মামুনুর রশিদ।

‎​রবিবার (১ ফেব্রুয়ারি) জামালপুর পৌর শহরের সিংহজানী মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে মঞ্চে আমন্ত্রণ জানালে তার পরিচয় প্রকাশ্যে আসে। জাবিপ্রবি শাখার ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. মামুনুর রশিদ সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। এছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহাদ আহমদ সংগঠনটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন
banner

‎এই জনসভায় জাবিপ্রবি শাখার শিবির সভাপতি বিগত সরকারের সমালোচনা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “গত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে হাজারো শিক্ষার্থীর আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা ৫ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু দুঃখের বিষয়, এই স্বাধীনতাকে ধূলিসাৎ করতে একটি গোষ্ঠী টেন্ডারবাজি, চাঁদাবাজি ও শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টির মাধ্যমে নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হওয়ার অপচেষ্টা চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা ৫ আগস্টের পর দেখেছি, একটি বিশেষ গোষ্ঠীর হাতে ১৩০ জন নিরীহ মানুষ খুন হয়েছে এবং ৬৩ জন মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ছাত্র সংসদ নির্বাচনে নোংরা হস্তক্ষেপের মাধ্যমে পলাতক ফ্যাসিস্ট হাসিনার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চায় তারা। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, নতুন করে কেউ স্বৈরাচার হতে চাইলে ছাত্র-জনতা তা রুখে দেবে।”

‎​তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করে জামালপুরের উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণের আহ্বান জানান।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222