সংগঠন বিরোধী কর্মকাণ্ডে ছাত্রদল নেতা রুবেল বহিষ্কার

by Fatih Work

দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান রুবেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজবাড়ী জেলা ছাত্রদলের এক জরুরি সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন
banner

জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মো. শাহীনুর রহমান শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আদেশ প্রদান করা হয়।

বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজবাড়ী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, দলীয় শৃঙ্খলা উপেক্ষা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে আসাদুজ্জামান রুবেলকে তার বর্তমান সাংগঠনিক পদসহ সংগঠনের সকল স্তর থেকে বহিষ্কার করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222