সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য : ডা. জোবাইদা

by Fatih Work

সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

বুধবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ডা. জোবাইদা রহমান বলেন, সমাজে নানা সমস্যা থাকলেও সঠিক পরিকল্পনার মাধ্যমে সেগুলোর সমাধান সম্ভব। তিনি জানান, বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন দেশের জন্য নতুন সম্ভাবনার সময় এসেছে। ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ’  এই নীতিতেই বিএনপি বিশ্বাস করে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি ও ন্যায়ভিত্তিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়। শোষণের আগে অধিকার—এই দর্শনেই দলটি রাজনীতি করে। বিএনপির লক্ষ্য এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা, যেখানে নেতার আগে থাকবে জনতা।

সভায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. জোবাইদা রহমান বলেন, জনগণের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে তাদের সমস্যাগুলো জানা এবং সমাধানের পথ খুঁজে নেওয়াই বিএনপির উদ্দেশ্য। জনগণের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে একটি সমতাভিত্তিক, জ্ঞাননির্ভর ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে বিএনপি কাজ করছে বলে তিনি জানান।

বিএনপির ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222