কবিতা : লুটাও সিজদায়

by hsnalmahmud@gmail.com

নাজমুল হুদা মজনু

দু’দিনের দুনিয়ার অতিশয় ফিকিরে
মন নেই একটুও আল্লাহর জিকিরে।

বিজ্ঞাপন
banner

সারা দিন দৌড়ঝাঁপ টাকাটা কামাতে
অন্যের ত্রুটি নিয়ে যায় মাথা ঘামাতে।

আজানের ধ্বনিতে কারো রাগ লাগে যে
শয়তানের সাথী হয়ে বহু দূরে ভাগে সে।

আজেবাজে ছবিতে দৃষ্টিটা সারাক্ষণ
নিজেকে হিরো ভেবে শুধুই টেনশন।

সময় তো কেটে যায় দ্বিধা আর দ্বন্দ্বে
ভালো পথ ছেড়ে ছোটে শুধুই মন্দে।

একদিন যেতে হবে সব ছেড়ে একাকী
কেউ জানে না কার ভাগ্যে লেখা কী।

পাপের সাগরে ডুবে হারাম খেয়ে তুষ্ট
দয়ালু দাতা রহমান হন তাতে রুষ্ট।

ক্ষমা পাবে স্বীকার করলে নিজ দায়
খাঁটি তাওবাহ করে লুটাও সিজদায়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222