ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা

by amirulislamluqman20@gmail.com

ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ স্থাপনাগুলোতে রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বিদ্যুৎ গ্রিড, উৎপাদন কেন্দ্র ও বিতরণ সাবস্টেশনগুলোতে শনিবার ভোররাতে ৪০০ এর বেশি ড্রোন ও বিভিন্ন ধরনের প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্রযোগে হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

৪ বছর ধরে চলা যুদ্ধে রাশিয়ার একের পর এক হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার যুদ্ধের ক্ষয়ক্ষতি ও হিমাঙ্কের নিচে তীব্র ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে রাশিয়ার ব্যাপক হামলায় দেশটির বিদ্যুৎ খাত ভেঙে পড়ছে।

সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, রাশিয়া ‘কূটনীতির বদলে হামলাকে’ প্রাধান্য দিচ্ছে। রাশিয়া ইউক্রেনীয়দের কাবু করতে ঠাণ্ডাকে ব্যবহার করছে।

রয়টার্স জানিয়েছে, মস্কো তাৎক্ষণিকভাবে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222