উটের জন্য ‘পাসপোর্ট’ চালুর পরিকল্পনা সৌদি আরবে

by Abid

এতদিন মানুষের জন্য পাসপোর্ট ইস্যু স্বাভাবিক হলেও সৌদি আরব এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। দেশটির সরকার লাখ লাখ উটের জন্য বিশেষ ‘পাসপোর্ট’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছে।

সৌদি সরকারের দাবি, বিশাল উটের পাল সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, উট পালন খাতে দক্ষতা বাড়াতে এবং নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তুলতেই এই ব্যবস্থা কার্যকর করা হবে।

বিজ্ঞাপন
banner

গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে উটের পাসপোর্টের একটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে সবুজ রঙের পাসপোর্টে সৌদি আরবের জাতীয় প্রতীক এবং সোনালি রঙের একটি উটের ছবি খোদাই করা দেখা যায়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222