সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আওয়ামী নেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিলতা ও অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার ছোট ছেলে হাসিব মাহমুদ খান অনিন্দ্য মৃত্যুর খবরটি নিশ্চিত করে বাবার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ব্রেন স্ট্রোক করার পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সন্ধ্যায় তিনি না ফেরার দেশে চলে যান।
আব্দুল মান্নান খান ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এআইএল/
