জাজিরায় সাবেক চেয়ারম্যানের বসতবাড়িতে লাখ টাকাসহ বিপুল অস্ত্র উদ্ধার

by Fatih Work

শরীয়তপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা থেকে আড়াইটা পর্যন্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ওরফে মজিবর মাদবরের বসতবাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন
banner

আটকরা হলেন—সাবেক ইউপি চেয়ারম্যান মজিবার মাদবর ও তার স্ত্রী।

যৌথ বাহিনীর অভিযানে ১টি পিস্তল কভার, ১টি পিস্তলের সিলিং, নগদ ১ লাখ ২৫০ টাকা, অস্ত্র পরিষ্কারের ওয়েল ব্রাশ, ১টি ক্লিনিং রড, ১টি হকিস্টিক, ২৮টি দেশীয় চাকু, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২টি বাটন মোবাইল এবং ১টি অস্ত্রের সিলিং উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সাবেক চেয়ারম্যান মজিবার মাদবর ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222