ঢাকা-১৫: সকাল ১০টা পর্যন্ত ভোটার উপস্থিতি প্রায় ১২ শতাংশ

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ এলাকায় সকাল ১০টা পর্যন্ত মোট ২ হাজার ৯৭৫ ভোট পড়েছে। এই সময় এখানে ১০টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২৪ হাজার ৩৭৭ জন।

সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে ভোটাররা লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করছেন। ঢাকা-১৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক জানিয়েছেন, সকাল ১০টা পর্যন্ত ভোটারের উপস্থিতি মোট ভোটারের প্রায় ১২ শতাংশ।

বিজ্ঞাপন
banner

এদিকে, তাকওয়া ইন্টারন্যাশনাল স্কুলের ৫৬ নম্বর কেন্দ্রে ২ হাজার ২০৭ ভোটারের মধ্যে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১০.৫১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা নাহিদ হোসাইন। এখানে শুধু ধানের শীষ, দাঁড়িপাল্লা ও প্রজাপতি প্রার্থীর এজেন্ট উপস্থিত ছিলেন।

৫৭ নম্বর কেন্দ্রে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত ২১৬ ভোটার ভোট দিয়েছেন। এটি মোট ২ হাজার ২১৩ ভোটারের মধ্যে ৯.৭৬ শতাংশ হয় বলে প্রিসাইডিং কর্মকর্তা আব্বাস আলী জানিয়েছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222