বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ এমন একটি সরকার চায় যা হবে জনগণের—কোনো নির্দিষ্ট দল, ব্যক্তি বা পরিবারের নয়। তিনি আশা প্রকাশ করে বলেন, দলীয় ও ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির ঊর্ধ্বে উঠে আগামীকাল থেকে ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঢাকা-১৫ আসনে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, জনগণের প্রত্যাশা হচ্ছে একটি জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সরকার ব্যবস্থা। রাষ্ট্র পরিচালনায় সব নাগরিকের সমান অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করাই হওয়া উচিত মূল লক্ষ্য। তিনি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, দেশকে এগিয়ে নিতে হলে দলীয় সংকীর্ণতা পরিহার করতে হবে।
ব্রিফিংয়ে তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও জনগণের অংশগ্রহণের বিষয়েও মন্তব্য করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
টিএইচএ/
