আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

by Abid

রাষ্ট্রীয় শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি শক্তিশালী ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের কথা জানিয়েছেণ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ রোববার সকালে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের কথা জানান। তিনি উল্লেখ করেন, নবগঠিত হতে যাওয়া সরকারের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে একটি ‘ওয়াচডগ’ বা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে এই ছায়া মন্ত্রিসভা। মূলত ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং জনস্বার্থে সরকারের কাজের গঠনমূলক সমালোচনা ও তদারকি করাই হবে এই উদ্যোগের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। ২৯৯টি আসনের মধ্যে ঘোষিত ২৯৭টি আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটগতভাবে তাদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২ তে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য মোট ৭৭টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করতে যাচ্ছে। এই জোটের অন্যতম শরিক দল হিসেবে এনসিপি ৬টি আসনে বিজয়ী হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে এবং আইনি জটিলতায় ঝুলে আছে আরও দুটি আসনের ফলাফল।

নির্বাচন কমিশন গত শুক্রবার রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের নাম সম্বলিত গেজেট প্রকাশ করেছে। আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন এবং একই দিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি প্রধান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক সেই মুহূর্তেই এনসিপির পক্ষ থেকে এই ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণাটি রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222