গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে চলাচলে বিঘ্ন

by naymurbd1999@gmail.com

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় এই কর্মসূচি শুরু করেন তারা। পরে এদিন বেলা তিনটার দিকে সড়ক থেকে সরে যান তারা।

জানা যায়, গাজীপুর নগরের গাছা এলাকার উইন্টার উল সোয়েটার লিমিটেড (দায়ু বাংলাদেশ শাখা), ইউনিট-৩ হারিকেন রোড কারখানার শতাধিক শ্রমিকের দুই মাসের বেতন-ভাতা বকেয়া আছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে বকেয়া পরিশোধের দাবিতে মহাসড়কে নেমে আসেন তারা। এ সময় সড়কের এক পাশ বন্ধ রেখে মিছিল করলে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয় তারা। মিছিল চলাকালে শ্রমিকদের ‘বেতন চাই, বেতন চাই’ ও ‘বকেয়া বেতন দিতে হবে’- এমন স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার সভাপতি শফিউল আলম শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়নি, তবে ধীরগতিতে চলেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়। মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা করে বেতন পরিষদের আশ্বাস দিলে বেলা তিনটার দিকে তারা মহাসড়ক ছেড়ে দেন।

তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222