সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেয়ার কারণ জানালেন সালাহউদ্দিন

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত সদস্যরা সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে শপথ নেন। একই দিনে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপির দলীয় এমপিরা সে শপথে অংশ নেবেন না বলে স্পষ্ট করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

শপথ গ্রহণের আগে কক্সবাজার–১ আসন থেকে নির্বাচিত এই বিএনপি নেতা সাংবাদিকদের জানান, সংবিধান সংস্কার পরিষদের শপথের একটি ফরম থাকলেও তাদের কেউ ওই পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। তিনি বলেন, বর্তমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত নেই। গণভোটের রায়ের ভিত্তিতে যদি এ ধরনের পরিষদ গঠন করা হয়, তবে আগে তা সংবিধানে সংযোজন করতে হবে এবং কার মাধ্যমে সদস্যদের শপথ পড়ানো হবে, সে বিষয়েও সুস্পষ্ট বিধান থাকতে হবে।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, সংবিধানে যখন এ সংক্রান্ত কোনো শপথের বিধান নেই, তখন দলীয়ভাবে তারা সেই শপথে অংশ নেবেন না। এ পর্যন্ত দল সংবিধান মেনেই চলেছে এবং ভবিষ্যতেও একই অবস্থানে থাকবে বলে জানান তিনি। দলীয় চেয়ারম্যানের সিদ্ধান্তের প্রতিফলন হিসেবেই এ ঘোষণা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222